শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত এই মেট্রোলাইন হবে: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে: নাহিদ ইসলাম নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার, রিমাণ্ড আবেদন সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেফতার- ৪ ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে সংঘ্যবদ্ধ ধর্ষণ পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর

১১ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
১১ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড
ছবি-সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। চার-ছক্কার ফুলঝুরিতে আফগান বোলারদের শাসন করতে থাকেন তিনি। এতে ৩০ বলে সেঞ্চুরি তুলে নেন এই ভারতীয় ওপেনার।

এই সেঞ্চুরিতেই বিশ্ব রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।

এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের অধীনে। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। যদিও ৩৩ বলে সেঞ্চুরি রয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও। কিন্তু তিনি করেছিলেন গাম্বিয়ার বিপক্ষে। গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য নয়।

সহযোগী দেশগুলোসহ হিসেবে করলে অভিষেক শর্মার সেঞ্চুরিটি তৃতীয় দ্রুততম। এই তালিকায় সবার উপরে অবস্থান এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহানের। সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর বুলগেরিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তুরস্কের ক্রিকেটার মুহাম্মদ ফাহাদ।

সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি অভিষেক। আউট হওয়ার আগে ৩৪ বলে ১০৮ রান করেছেন তিনি। ৯ চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকিয়েছেন এই ভারতীয় ওপেনার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর