বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

১২ঘণ্টায় চা‌র‌টি বা‌সে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বিএন‌পি ও সমমনা দলগু‌লোর ডাকা অব‌রোধের আগে ১২ঘণ্টায় চা‌র‌টি বা‌সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর ম‌ধ্যে ঢাকার বি‌ভিন্ন স্থা‌নে তিন বা‌সে ও কু‌মিল্লায় এক‌টি বা‌সে অগ্নিসং‌যোগ করা হ‌য়ে‌ছে।

আজ রোববার দুপু‌রে ফায়ার সা‌র্ভিসের সদর দপ্ত‌রের মি‌ডিয়া সে‌লের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ব‌লেন, গত শ‌নিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৩টি ও কুমিল্লায় ১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব আগুন ‌নেভা‌তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন জনবল কাজ করে।

তি‌নি আরও জানান, গত ২৮ অক্টোবর থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত মোট ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে‌ছে।

অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৮০‌টি বাস, ৪৫টি ট্রাক, ২৩‌টি কাভার্ড ভ্যান, ৮‌টি মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি ২৯টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর