শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯৬ টাইম ভিউ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক নতুন নম্বর বিভাজন প্রকাশ করেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন নিয়ম অনুযায়ী তিনটি বাদে সব বিষয়ের ওপর পূর্ণাঙ্গ ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রত্যেক বিষয়ের প্রশ্নপত্রে সৃজনশীল, সংক্ষিপ্ত উত্তর, বর্ণনামূলক ও বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে কত নম্বর বরাদ্দ থাকবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

১০০ নম্বরের আওতায় থাকবে যে-সব বিষয়:

বাংলা (প্রথম ও দ্বিতীয় পত্র), ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র), গণিত ও উচ্চতর গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস ও, বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্ম শিক্ষা, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, চারু ও কারুকলা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড।

৫০ নম্বরের পরীক্ষা হবে তিনটি বিষয়ে:

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ক্যারিয়ার শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।

এই নতুন নিয়ম প্রথমবার কার্যকর হবে বর্তমানে নবম শ্রেণিতে পড়া শিক্ষার্থীদের জন্য। সংশ্লিষ্টদের মতে, এই পরিবর্তন শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা ও বিষয়ভিত্তিক গভীরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর