শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লো সাত কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৮ টাইম ভিউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে থাকা সাত কলেজের শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন। সোমবার (২১ অক্টোবর) বিকাল  পৌনে ৪টায় এই আল্টিমেটাম দেওয়ার পর রাজধানীর সায়েন্সল্যাব মোড় ত্যাগ করেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমরা মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আজকের মতো আন্দোলন শেষ করছি।’

এর মাঝে দাবি মানা না হলে আগামী বুধবার (২৩ অক্টোবর) আবারও আন্দোলনে নামা হবে বলেন জানান শিক্ষার্থীরা।

এরআগে সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে নীলক্ষেত মোড় ও  সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন কলেজগুলোর শিক্ষার্থীরা।সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, নিউমার্কেট, আজিমপুর ও সায়েন্সল্যাবসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর