বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে আওয়ামীলীগ নেতার উপর প্রকাশ্যে হামলা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১২৯ টাইম ভিউ

আরিফুজ্জামান চাকলাদার : ফরিদপুরের আলফাডাঙ্গায় নতুন দোকান উঠাতে গিয়ে হামলার শিকার আওয়ামিলীগ নেতা। চাঁদা দিতে অস্বীকার হওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে।

আজ ১১ মার্চ সোমাবার সকাল ৯ টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের শোলমারী বাজারে ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম নামে এক ডেইরি ফার্ম ব্যবসায়ীর উপর হামলা করে একই গ্রামে জিয়া মোল্যা নামে এক যুবক।

খোজ নিয়ে জানা যায়, ব্যবসায়ী শরিফুল ইসলাম আজ স্থানীয় শোলমারী বাজারে ব্যবসার জন্য পারিবারিক মালিকানাধীন নিজ যায়গায় ঘর উঠাতে মিস্ত্রী সহ যান। এমন সময় জিয়া নামে এক যুবক ব্যবসায়ীর নিকট ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। এমত অবস্থায় শরিফুল চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর বাশের লাঠি হাতে হামলা করে জিয়া। স্থানীয় জনতা তৎক্ষনাৎ এগিয়ে এসে শরিফুলকে আহত অবস্থায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়। শরিফুল বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

জিয়া মোল্যার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়ায়া যায় নি।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামিনুল হক বলেন, হামলার একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর