বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আজ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের মিশনে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা। ভারতের কাছে বিধ্বস্ত হয়ে নেট রান রেটে পিছিয়ে আছে পাকিস্তান। ফাইনাল খেলতে এই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই বাবর-রিজওয়ানদের। অন্যদিকে, ঘরের মাঠে পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায়।

সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সেইসঙ্গে বিদায় ঘন্টা বেজেছে বাংলাদেশের। একটি করে ম্যাচ জিতে পাকিস্তান-শ্রীলঙ্কা সমানে সমান। তাই তাদের তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত সেমিফাইনালে।নিজ মাটিতে বাংলাদেশকে হারিয়ে খেলা শুরু পাকিস্তানের। শ্রীলঙ্কায় এসে দেখতে হয়েছে মুদ্রার উল্টো পিঠ। চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে লজ্জার হার। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে মনস্তাত্বিকভাবে তাই পিছিয়ে পাকিস্তানিরা।

দলেও রয়েছে ইনজুরি সমস্যা। গেল ম্যাচে চোট পেয়েছে পেইস ডিপার্টমেন্টের সেরা দুই তারকা হারিজ রউফ ও নাসিম শাহ। এই ম্যাচে তাদের বদলে মাঠে নামবেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খান।

ফাইনাল নিশ্চিতে জয় ছাড়া কোনো পথই খোলা নেই পাকিস্তানের। গেল ম্যাচের ভুল শুধরাতে বদ্ধ পরিকর শাহীন-ইমামরা। ১১ বছর পর এশিয়ান শ্রেষ্ঠত্ব অর্জনের পথে এগিয়ে যেতে সর্বোচ্চ দিয়ে লড়াই করতে তাই মরিয়া পাকিস্তান।

এদিকে, গেল বছর এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। নিজেদের ৬তম শিরোপা জয়ের পথেও ভালোভাবে এগিয়ে আছে লঙ্কানরা। শেষ ম্যাচে ভারতের কাছে তীরে এসে তরী ডুবলেও পাকিস্তানের বিপক্ষে সে ভুল করতে চায়না শ্রীলংকা।

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিতেই চোখ দাসুন শানাকার দলের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর