বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন সকালের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাজেট হবে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ ও বঞ্চিত মানুষের কল্যাণে: অর্থমন্ত্রী বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: স্পিকার বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই সরকারের পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার : স্বাস্থ্যমন্ত্রী ‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা মাহাদীর থানায় আশ্রয় হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা সৌদি মন্ত্রীর

আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০ টাইম ভিউ
আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট নয় সরকার। হাসপাতালটির দেওয়া পাঁচ পৃষ্ঠার জবাব অস্পষ্ট বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বুধবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ওই হাসপাতালকে কোনো ছাড় দেওয়া হবে না। সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে দ্রুতই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এর আগে, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ৪ জুন আদ-দ্বীন হাসপাতালকে শোকজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার জবাব দেয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালের লিখিত জবাবে প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক অপ্রাসঙ্গিক বিষয় উল্লেখ করা হয়েছে। বেশিরভাগ তথ্যই ছিল অপ্রয়োজনীয়। এ কারণে মন্ত্রণালয় তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তিনি আরও জানান, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরবর্তী বৈঠকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে সরকারের অবস্থান আগের মতোই রয়েছে।

উল্লেখ্য, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে গত ২৭ মে ভোরে কয়েক ঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ৬ নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। এরপরই হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর