বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন ইরাসমাস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন। শুক্রবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন ৬০ বছর বয়সী আম্পায়ার।

নিজের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘আমি অনুভব করছি, আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে। এখন আমার খেলাটিতে (ক্রিকেট) অন্যভাবে ভূমিকা রাখার সময়। দক্ষিণ আফ্রিকায় খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বোল্যান্ডের পেস-বোলিং অলরাউন্ডার ছিলেন ইরাসমাস। এরপর ২০০৬ সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করা ইরাসমাস আইসিসির অ্যালিট প্যানেলে যোগ দেন ২০১০ সালে। তিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের দুই অন-ফিল্ড আম্পায়ারের একজন ছিলেন। যে ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফাইনালে টাইয়ের দেখা মেলে, প্রথমবারের মতো হয় সুপার ওভার; সেখানেও টাই হওয়ায় পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি বাউন্ডারি থাকায় শিরোপা জিতে নেয় ইংলিশরা।

 

আইসিসির তিনবারের বর্ষসেরা (২০১৬, ২০২৭ এবং ২০২১) আম্পায়ার হয়েছিলেন ইরাসমাস। শেষ টেস্টটি হতে যাচ্ছে তার ৮২তম। সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করাদের তালিকায় তার অবস্থান দশে। তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের সাবেক আম্পায়ার আলিম দার (১৪৫ টেস্ট)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর