বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আর্জেন্টিনার মিডফিল্ডারকে অলিম্পিকে যেতে দিচ্ছে না চেলসি

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা দল। অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে আনহেল দি মারিয়াসহ শীর্ষ তারকাদের। সঙ্গে আছেন দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও। তবে ক্লাবের অনুমতি না পাওয়ায় এবার অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না এই তারকার।

আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকেও খেলার ইচ্ছা ছিল এনজোর। মানসিকভাবেও নাকি কোপার পর অলিম্পিকে খেলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এ মিডফিল্ডার। কিন্তু ফার্নান্দেজের অলিম্পিকে খেলার স্বপ্ন শেষ পর্যন্ত হয়তো পূরণ না-ও হতে পারে।

সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এনজো অলিম্পিকে খেলার অনুমতি চেয়ে একাধিকবার তার ক্লাব চেলসির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

কিন্তু শেষ পর্যন্ত তাকে অলিম্পিকে খেলার অনুমতি দেয়নি চেলসি। ফলে মাসচেরানোর দলের হয়ে ফ্রান্সে অলিম্পিক খেলতে যাওয়া না-ও হতে পারে এনজোর।
আগামী ২৪ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক, শেষ হবে ১০ আগস্ট। এ সময় ক্লাবগুলোর নতুন মৌসুম শুরু হয়ে যাবে।

তাকে অলিম্পিকে ছেড়ে দিলে নতুন মৌসুমের শুরুতে সেটা চেলসির প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। ক্লাব এই ঝুঁকি নিতে চায় না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর