শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আর বিয়ে করতে চাই না : শ্রাবন্তী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২২ টাইম ভিউ

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেছেন, এখনও বিয়ে বিচ্ছেদের মামলা চলছে। বন্ধু-বান্ধব আছে। আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম। রবিবার (১৩ আগস্ট) জন্মদিন উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রূপালী পর্দায় প্রায় ২৫ বছর হয়ে গেল শ্রাবন্তীর। কিন্তু এখনও তার কাজের চেয়েও বেশি আলোচনা হয় ব্যক্তিগত জীবন নিয়ে। তবুও তিনি দমে যাওয়ার পাত্রী নন। চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন। তবে কিছু আফসোসও রয়েছে তার।

তিনি বলেন, অভিনেত্রী হিসেবে আমার যাত্রাটা সহজ ছিল না। মা-বাবার অবদান রয়েছে। অনেক বয়স হওয়ার পরেও বাবা সঙ্গে যেতেন। ভূতের ভয় পেতাম। ওরা শিফটিং ডিউটি করতেন। দিদির আত্মত্যাগ রয়েছে। আর যার কথা না বললেই নয়, সে হলো আমার ছেলে। ছোট্ট বাচ্চাকে রেখে শুটিংয়ে যেতে হয়েছে।

জন্মদিন নিয়ে শ্রাবন্তী বলেন, বয়স নিয়ে আমার কোনও ছুঁতমার্গ নেই। এটা শুধুই একটা সংখ্যা। আমার বয়স সবাই জানে। আমি লুকিয়ে রাখায় বিশ্বাসী নই। আমি কবে মা হয়েছি, কবে কাজ শুরু করেছি সবকিছুই সবার চোখের সামনে। আমি কত ভালো নিজেকে মানিয়ে নিতে পেরেছি, সেটা গুরুত্বপূর্ণ।

আর শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন মানুষের বাড়তি কৌতূহল? অকপটে জানালেন, এর মানে আমি সবার চেয়ে আলাদা। আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাই আলোচনা হয়। আমি যদি সাধারণ মেয়ের মতো অফিস করতাম, সংসার করতাম, তা হলে আলোচনা হত না। যদিও আমি ফেসবুকে এসব দেখে হাসাহাসি করি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর