শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

ইউনাইটেডের সাথে সম্পর্ক অবসানের ঘোষনা দিলেন মার্শাল

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

নয় বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্পর্ক অবসানের ঘোষনা দিলেন ফরাসি ফরোয়ার্ড এন্থনি মার্শাল। ইনস্টাগ্রামে এ সম্পর্কে মার্শাল বলেছেন, ‘আবেগের সাথে আজ আমি বিদায়ের ঘোষণা দিচ্ছি যে, এই ক্লাবে অসাধারণ নয় বছর কাটিয়েছি। এখন আমার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনার সময় এসেছে।’২৮ বছর বয়সী মার্শাল ৩৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ২০১৫ সালের সেপ্টেম্বরে মোনাকো থেকে প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দিয়েছিলেন। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ইউনাইটেড প্রায়ই তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। উরুর অস্ত্রোপচারের কারনে গত বছরের ডিসেম্বরের পর থেকে আর কোন ম্যাচে তিনি খেলেননি।

ইংল্যান্ডের সময়টাতে মার্শাল এফএ কাপ, লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা জিতলেও প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেননি। সব ধরনের প্রতিযোগিতায় ইউনাইটেডের হয়ে ৩১৭ ম্যাচে তিনি ৯০ গোল করেছেন।২০২২ সালে সেভিয়াতে ধারে খেলতে যাওয়া মার্শাল আরো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই আমার হৃদয়ে থাকবে। এই ক্লাব আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে, তোমাদের সামনে দারুন কিছু ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে। নতুন চ্যালেঞ্জের আশায় আমি ক্লাব ছাড়ছি। কিন্তু আমি সবসময়ই রেড ডেভিলসই থাকবো। আগের মতই সমান ভালবাসা নিয়ে আমি এই ক্লাবের ফলাফল সম্পর্কে খোঁজ রাখবো।’ এবারের গ্রীষ্মে ইউনাইটেডের সাথে মার্শালের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর