বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ইতিহাস গড়লেন বাবর আজম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : বাবর আজম যেভাবে ছুটছেন, নায়ক থেকে মহানায়ক হয়ে উঠতে আর বেশি দেরি নেই। একের পর এক কীর্তি গড়েই চলেছেন এই পাকিস্তানি, ভেঙে চলেছেন পুরনো সব রেকর্ড। এবার ক্রিস গেইলের দারুণ এক রেকর্ড নিজের করে নিলেম বাবর। গড়লেন নতুন ইতিহাস।

বুধবার পিএসএলে করাচির বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়েন বাবর আজম। বিশ্বের সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। এইদিন মাত্র ৬ রান তুলতেই এক রেকর্ড গড়েন তিনি।বাবর এই রেকর্ড গড়তে খেলেন ২৭১ ইনিংস। ভেঙে দেন ক্রিস গেইলের আগের রেকর্ড। গেইল ১০ হাজার রান করতে খেলেছিলেন ২৮৫ ইনিংস। পাকিস্তানের দ্বিতীয় ও সব মিলিয়ে বিশ্বের ১৩তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানে পৌঁছান তিনি।

যেখানে বাবর ৩৬৯৮ রান করেন জাতীয় দলের জার্সিতে। বাকিগুলো আসে পিএসএলসহ বিভিন্ন দেশের নানান ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ থেকে।

এদিন ৬ রান করে ১০ হাজার টি-টোয়েন্টি রান পূরণ করা বাবর এরপর তোলেন আরো ৬৬ রান। সব মিলিয়ে ৫১ বলে করেন ৭২ রান। তবে দলের অন্যান্যদের ব্যর্থতায় করাচির বিপক্ষে বেশিদূর এগোতে পারেনি তার দল। ১৯.৫ ওভারে ১৫৪ রানে থামে পেশোয়ার জালমির ইনিংস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর