ডেস্ক : ইনিংসের শুরুতেই হোঁচট খেলো বাংলাদেশ। ভাঙন ধরেছে টপ অর্ডারে, ৮ ওভারেই হারিয়েছে তিন উইকেট। জাকির হাসানের পর নাজমুল হোসেন শান্তকেও সাজঘরের পথ দেখিয়েছেন বিশ্ব ফার্নান্দো। পরে মুমিনুলকে ফেরান রাজিথা।
ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ৯ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। বিশ্ব ফার্নান্দোর এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে ৮ বলে ৯ রান করেন জাকির। রয়েসয়ে পরের ওভার পাড়ি দিলেও পঞ্চম ওভারে আবারো আঘাত হানেন বিশ্ব। এবার এলবিডব্লু হয়ে ফেরে বাংলাদেশ অধিনায়ক। শান্ত আউট হন ৫ করে।
এরপর অষ্টম ওভারে আঘাত হানেন রাজিথা। ৭ বলে ৫ রান করা মুমিনুলকে শিকার বানান তিনি। এই নিউজ লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩২ রান। ক্রিজে আছেন মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম।
এর আগে শ্রীলঙ্কাকে ৬৮ ওভারেই আটকে দেয় বাংলাদেশ। সব কয়টি উইকেট হারিয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংস শেষ করেছে তারা ২৮০ রানে। নাহিদ রানা ও খালেদ আহমেদ নেন তিনটি করে উইকেট। সমান ১০২ রানের ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা।