বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ইয়ো ইয়ো টেস্ট দিলেন ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৯৩ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেসে মনযোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই মেগা আসরের দল ঘোষণার আগে ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারকে দিতে হচ্ছে ইয়ো ইয়ো টেস্ট। এই ফিটনেস পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যেই শুরু করেছে বিসিবি।

ক্রিকেটারদের মধ্যে সবার আগে আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত কয়েক দিন ধরেই নিয়মিত অনুশীলনে আসলেও আজ তিনি এসেছিলেন ফিটনেস পরীক্ষা দিতে। দলের ফেরার লড়াইয়ে থাকা এই অভিজ্ঞ ব্যাটারকে ইয়ো ইয়ো টেস্ট দেওয়ার পর বেশ হাসি-খুশিই দেখা গেছে।

শুধু রিয়াদই নন, ৩২ জনের মধ্যে আরও অনেকেই আজকে ফিটনেস পরীক্ষা দিয়েছেন। এই তালিকায় আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, ইয়াসির রাব্বি ও এবাদত হোসেনের মতো ক্রিকেটাররা।

এশিয়া কাপ নিয়ে সব দলেরই বাড়তি পরিকল্পনা থাকে। ব্যতিক্রম কিছু নয় বাংলাদেশের ক্ষেত্রেও। ৩২ ক্রিকেটার নিয়ে বিশেষ এই ক্যাম্প আয়োজনও সেই পরিকল্পনারই অংশ। যেখানে সুযোগ পেয়েছেন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি এইচপি, ‘এ’ দল আর বয়স ভিত্তিক দলে পারফর্ম করা ক্রিকেটাররা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর