বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

উগান্ডাকে গুঁড়িয়ে রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

রেকর্ড গড়ে উগান্ডার বিপক্ষে বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উগান্ডাকে ১৭৪ রানের টার্গেট দিয়ে ৩৯ রানে অলআউট করে ক্যারিবিয়রা। বড় জয়ে নেট রান রেটে এগিয়ে থাকার স্বস্তি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজও।

রবিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে ১৩৪ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে সহ-আয়োজকরা। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৩৯ রানে অলআউট হয়েছে উগান্ডা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি যৌথভাবে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সমান রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের ব্যবধানে এটি দ্বিতীয় বড় জয়। প্রথমে আছে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ১৭২ রানের জয়টি।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলে তারা।

৮ বলে ১৩ রান করা ওপেনিংয়ে নামা ব্রেন্ডন কিংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রমজানি। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
তিন নম্বরে নামা নিকোলাস পুরান ফেরেন (১৭ বলে ২২) ব্রায়ান মাসাবার বলে তার হাতেই ক্যাচ দিয়ে। কোনো ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ বড় করতে না পারলেও ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার জনাথন চার্লস।

৪ চার ও ২ ছক্কায় ৪২ বলে ৪৪ রান করে নাকরানির বলে রমজানির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। ১৬ বলে ২২ রান করা অধিনায়ক রভম্যান পাওয়েলকে মাসাবা। ১৮ বলে ২৩ রান করেন তিনি। তার বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের ইনিংস টেনে নেন শারফেন রেদারফোর্ড ও আন্দ্রে রাসেল। ২ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২২ রান করে কায়েটার বলে বোল্ড হয়ে যান রাদারফোর্ড। শেষদিকে গিয়ে ঝড় তোলা আন্দ্রে রাসেল ৬ চারে ১৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। উগান্ডার হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নেন ব্রায়ান মাসাবা।
জবাবে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি উগান্ডা। দ্বিতীয় বলে আকিল হোসেনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান মুকাসা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটির শুধু একজন ব্যাটারই দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পেরেছেন ব্যক্তিগত সংগ্রহ।
ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে সামলে উঠতে পারেনি উগান্ডা। ৪ ওভারে ১১ রান দিয়ে একাই পাঁচ উইকেট তুলে নেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই প্রথম ফাইফার আকিলের, সেটিও এলো বিশ্বকাপের মঞ্চে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ক্যারিবীয় বোলারেরও এটি প্রথম ফাইফার। রোমারিও শেফার্ড, আন্দ্রে রাসেল, গুড়াকেশ মোতি একটি করে উইকেট নিয়েছেন। আলজারি জোসেফ নিয়েছেন ২ উইকেট।

উগান্ডার হয়ে সর্বোচ্চ রান করেন ৯ নম্বরে নামা জুমা মিউয়াগি। ২০ বল খেলে অপরাজিত ১৩ রান করেন তিনি। তবে তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড এড়াতে পারেনি উগান্ডা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর