বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানি জাহাজে কেন হামলা চালালো ইউক্রেন প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা শনিবার থেকে উত্তরাঞ্চলে টানা বৃষ্টির পূর্বাভাস থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক হাসপাতালে দালাল চক্র ও টেস্ট বাণিজ্য অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল জামায়াত জুলাই নিয়ে অপতৎপরতা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: সেতুমন্ত্রী সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল জামায়াত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪ টাইম ভিউ
এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল জামায়াত
ছবি- সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা এবং মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বুধবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও এগারো দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এই নিন্দা জানান।বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জ্যেষ্ঠ নেতাদের পুলিশ কর্তৃক আটকে দেওয়া গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

হামিদুর রহমান আযাদ বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। রাজনৈতিক বক্তব্যের কারণে কারও ওপর হামলার স্থান গণতান্ত্রিক সমাজে থাকতে পারে না। মতের মিল না হলে তার রাজনৈতিক জবাব রাজনৈতিকভাবেই দিতে হবে। কিন্তু কথার পরিবর্তে সন্ত্রাসের আশ্রয় নেওয়া পুরনো ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন ১৪৪ ধারা জারি করে নাগরিকদের রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ন করছে এবং বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে।

অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো, বর্তমান সময়েও দলদাসসুলভ আচরণ পরিহার করে নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান জামায়াত নেতা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর