বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানি জাহাজে কেন হামলা চালালো ইউক্রেন প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা শনিবার থেকে উত্তরাঞ্চলে টানা বৃষ্টির পূর্বাভাস থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক হাসপাতালে দালাল চক্র ও টেস্ট বাণিজ্য অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল জামায়াত জুলাই নিয়ে অপতৎপরতা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: সেতুমন্ত্রী সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩ টাইম ভিউ
থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর
ছবি- সংগৃহীত

গত রাতে থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহল চলছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার পর রাতে মামলা দায়েরের প্রক্রিয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে এগারো জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একশ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে এনসিপি।

এর আগে পদযাত্রায় হামলার প্রতিবাদে হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন দলটির কেন্দ্রীয় নেতারা।ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহল চলছে আর ভেতরে মামলা দায়ের করতে এসেছে এনসিপি। ১৪৪ ধারার প্রয়োগ আসলে কোথায় হচ্ছে এবং এটি কোন পরিকল্পনার অংশ, তা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি।এটি কোন পরিকল্পনার অংশ?এদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ হবিগঞ্জের এই ঘটনার প্রতিক্রিয়ায় জানান, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যানার খুলে মাঠে নামা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে পুলিশ ও অন্যান্য বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর