শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

এমবাপ্পেকে খোঁচা আর্জেন্টাইন ফুটবলারের

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

‘ইউরো অনেক কঠিন টুর্নামেন্ট। আমার কাছে বিশ্বকাপের থেকেও কঠিন মনে হয়। যদিও বিশ্বকাপে অনেক চাপ থাকে। কিন্তু ইউরোতে আমরা সবাই সবাইকে ভালো করে জানি, কারণ প্রতিনিয়ত আমরা তাদের সঙ্গে খেলি।

কৌশলগত দিক দিয়ে ইউরোপের সব দলই খুব কাছাকাছি মানের।’কয়েকদিন আগে এমন মন্তব্য করেছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে।
এবার এমবাপ্পের এমন মন্তব্যের জবাব দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। খোঁচা দিয়েছেন এমবাপ্পের ইউরো না জিতা নিয়ে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘সে সৌভাগ্যবান যে একটি বিশ্বকাপ জিততে পেরেছে। কিন্তু এমবাপে কিন্তু এখনও ইউরো জিততে পারেনি। আমরা ভাগ্যবান যে কোপা আমেরিকা, ফিনালেসিমা, বিশ্বকাপ সবই জিততে পেরেছি। আমরা কেবল আমাদের অর্জন নিয়ে ভাবছি।

যেন সবাই তাদের চাওয়া নিয়ে ভাবতে ও বলতে পারে।’
তবে এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালের বিশ্বকাপের আগে লাতিন আমেরিকার দেশগুলোর তুলনায় ইউরোপের দেশগুলোকে বেশি দক্ষতাসম্পন্ন বলেছিলেন তিনি। এবারের ইউরোর আগেও তিনি এমন একটি মন্তব্য করেছেন।

অন্যদিকে ২০০০ সালের পর আর ইউরো জেতা হয়নি ফ্রান্সের।

এবার সেই অধরা ট্রফি খরা ঘোচাতে চান এমবাপ্পে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর