মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

**কবিতা- মৃত্যু**

সৈয়দ জাভেদ সালেহউদ্দিন :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ টাইম ভিউ

স্বপ্ন দেখি থাকবো বেঁচে
হাজার বছর ধরে,
ভাবছিনাতো প্রতি পদে
মৃত্যু পিছে ঘুরে।

কান্না-হাসি, ভালবাসি
ক্ষুদ্র জীবন ধরে,
ভাবিনাতো এক পলকে
যাব এসব ছেড়ে।

তুমি আমি-সকল জীবের
মৃত্যু হবে জানি,
মন গভীরে সেসব কথা
কেউকি মোরা মানি?

হাজার বছর থাকবো বেঁচে
মনের ভিতর বলে,
মৃত্যু ভুলে ধরায় মাতি
নানান রঙিন ছলে।

হঠাৎ কখন মৃত্যু এসে
নিভিয়ে দেবে আলো,
সেসব কথা ভুলে থেকো
সবকে নিয়ে ভালো।

নিজের হাসি দাও ছড়িয়ে
সবার মাঝে তুমি,
মৃত্যুকালেও খুশি মনে
ছেরো বিশ্বভূমি!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর