সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বড় পর্দার পাশাপাশি এবার ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন চিত্রনায়িকা মৌ খান। থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের ওয়েব ফিল্মে ভিন্নধর্মী এক চরিত্রে দেখা যাবে তাকে। মেহেদী হাসান পরিচালিত এই ওয়েব ফিল্মের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ডিজিটাল মাধ্যমে কাজ করলেন অভিনেত্রী।

‘শিকারি’র গল্প আবর্তিত হয়েছে মনস্তাত্ত্বিক টানাপড়েন, অপরাধজগত এবং একটি রোমাঞ্চকর মিশনকে ঘিরে। এতে মৌ খানকে দেখা যাবে রহস্যময় ও বুদ্ধিদীপ্ত একটি চরিত্রে। চরিত্রের প্রয়োজনে অ্যাকশন ও নাটকীয় দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর দাবি, এমন চরিত্রে এর আগে তাকে দেখা যায়নি।

নিজের চরিত্র প্রসঙ্গে মৌ খান বলেন, ‘শিকারি’র স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছেন তিনি। গল্পের টুইস্ট দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় ধরে রাখবে বলেও মনে করেন এই অভিনেত্রী। ভিন্ন লুক ও আলাদা আবহে তাকে আবিষ্কার করতে পারবেন দর্শকরা। চরিত্রটি চ্যালেঞ্জিং হওয়ায় কাজটি করে তিনি বেশ উচ্ছ্বসিত।

মৌ খান এর আগে শাহীন সুমনের পরিচালনায় ‘মাফিয়া’ ওয়েব ফিল্মে অভিনয় করে ডিজিটাল মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন। নতুন ‘শিকারি’ সেই ধারাবাহিকতায় তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘শিকারি’র দৃশ্যধারণ ও কারিগরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ওটিটি দর্শকদের রুচি বিবেচনায় আধুনিক নির্মাণশৈলীতে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে এর মুক্তির কথা রয়েছে।

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ এবং ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা এই অভিনেত্রী বর্তমানে নিয়মিত চলচ্চিত্রেও কাজ করছেন।

এদিকে মৌ খান অভিনীত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটির কাজও চলছে। জাফর আল মামুন পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। এছাড়া ‘বাংলার হারকিউলিস’, ‘বাহাদুরী’ ও ‘তবু প্রেম দামি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘স্নেহের বন্ধন’ সিনেমাটিও আগামী ৯ অক্টোবর মুক্তির কথা রয়েছে।

সব মিলিয়ে বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নিজের অভিনয়ের পরিসর বাড়াচ্ছেন মৌ খান। ‘শিকারি’তে তার নতুন লুক, রহস্যময় চরিত্র এবং অ্যাকশননির্ভর অভিনয় দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর