বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কাঠমান্ডুতে ‘হোটেলে আটকা’ জামাল-মিতুলরা, অনুশীলন স্থগিত

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ টাইম ভিউ

কাঠমান্ডুতে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে অচল হয়ে গেছে পুরো নেপাল। ছাত্র ও জনতার সরকারবিরোধী বিক্ষোভের জেরে কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। এ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওপরও।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে নেপালে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজ খেলতে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার বিকাল ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা দশরথ স্টেডিয়ামে। কিন্তু সোমবার নির্ধারিত অনুশীলন করতে পারেনি জামাল ভূঁইয়ার দল।

মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, খেলোয়াড়রা বিকেল তিনটায় অনুশীলনের জন্য প্রস্তুত ছিল। তবে হঠাৎ করে নিরাপত্তাজনিত কারণে হোটেল ছাড়তে না পারায় মাঠে যাওয়া সম্ভব হয়নি, ‘সোয়া দুইটার সময় আমরা লবিতে উপস্থিত ছিলাম। কিন্তু আন্দোলনের কারণে বের হতে দেওয়া হয়নি। স্টেডিয়ামের আশেপাশে শিক্ষার্থীরা অবরোধ তৈরি করেছে।’

দিনের বেলা টিম হোটেলেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন। পরবর্তী আপডেটের অপেক্ষায় আছে পুরো দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, ‘পরিস্থিতির কারণে অনুশীলন বাতিল করা হয়েছে। নতুন সময় পরে জানানো হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর