সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধ ও ট্রাম্পের সঙ্গে দূরত্বে নির্বাচনে কতটা ঝুঁকিতে নেতানিয়াহু ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’: মির্জা ফখরুল বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর হরমুজে ১০৭ দিন ধরে আটকা ৫৬২ ভারতীয় নাবিক শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে :শিক্ষামন্ত্রী

কীভাবে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর? জানা গেল বিস্তারিত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১ টাইম ভিউ
কীভাবে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর? জানা গেল বিস্তারিত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি (মিডিয়া) এ.এইচ.এম. শাহাদাত হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। বেনজীর আহমেদ বর্তমানে সেখানে পুলিশি হেফাজতে রয়েছেন।

তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। সরকার ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু করেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রপোজাল অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয় করে দ্রুতই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে মন্ত্রী জানান, তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ১১ ধারায় মামলা বিচারাধীন রয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সাবেক এই আইজিপিকে গ্রেপ্তারের জন্য পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকা ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করে। এর প্রেক্ষিতে গত বছরের ১১ এপ্রিল ইন্টারপোল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল।এটিকে বাংলাদেশ পুলিশের একটি ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হবে। এই ঘটনা প্রমাণ করে, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি মাইলফলক হয়ে থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর