বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঘরের মাঠে খেলা প্রথম ম্যাচ রাঙিয়েছেন গিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : কয়েক মাস আগেও তাঁকে ভারতীয় দলের ভবিষ্যৎ ভাবা হতো। কিন্তু ব্যাট হাতে শুবমান গিল যেভাবে দাপট দেখিয়ে চলেছেন, তাতে তিনি এরই মধ্যে বড় তারকা।

৬৩ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণেই আছে সেঞ্চুরি। ৮ সেঞ্চুরির ৬টিই করেছেন এ বছর। মাঠের চারপাশে নান্দনিক সব শট খেলবেন, পরিণত মস্তিষ্কে ইনিংস বড় করবেন—ব্যাপারগুলো যেন অভ্যাসে পরিণত করেছেন গিল।

তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে পথচলার প্রায় ৫ বছর হতে চললেও এত দিন একটা আক্ষেপ রয়েই গিয়েছিল। সেটা ভারতের জার্সিতে ঘরের মাঠ মোহালিতে খেলার সুযোগ না আসা। পাঞ্জাবের এই ব্যাটসম্যানের অপেক্ষা অবশেষে ফুরিয়েছে। গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গিলের মোহালিতে খেলেছে ভারত। ৬টি চার ও ২টি ছক্কায় ৬৩ বলে ৭৭ রান করে ঘরের মাঠে খেলা প্রথম ম্যাচ রাঙিয়েছেন গিল।

গিলের সঙ্গে রুতুরাজ গায়কোয়াড়, ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল আর একাদশে ফেরা সূর্যকুমার যাদবের ফিফটি এবং মোহাম্মদ শামির ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা। এ জয়ে টেস্ট, টি-টোয়েন্টির পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে এসেছে ভারত।

চেনা মঞ্চে দারুণ ইনিংসটি খেলে একটা রেকর্ডও ভেঙেছেন গিল। রেকর্ডটা যার-তার নয়, শচীন টেন্ডুলকারের! আর এখন গিল-টেন্ডুলকার প্রসঙ্গ সামনে আসা মানেই তো সামাজিক যোগাযোগমাধ্যমে একটাই ‘মিম’—হবু জামাতা-শ্বশুর সম্পর্ক।

টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে গিলের মন দেওয়া-নেওয়া চলছে বলে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। তবে কোনো পক্ষ থেকেই এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। বিষয়টি এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর