বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ?

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এক দিনের ক্রিকেটের এই টুর্নামেন্টে অংশ নেবে মোট আট দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। একই গ্রুপে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান-ভারত।

১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১০ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। তবে ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। পাকিস্তান সফর নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অনিশ্চয়তা থাকলেও ভারত অংশগ্রহণ করবে ধরে নিয়েই এগিয়ে নেওয়া হচ্ছে টুর্নামেন্টের সব কিছু।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা এই আসরে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। সে ক্ষেত্রে ১ মার্চ গ্রুপ পর্বের লড়াইয়ে লাহোরে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান।
বর্তমানের খসড়া সূচি অনুযায়ী করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে দুই সেমিফাইনাল।

ফাইনাল হবে লাহোরে। তবে ভারত সেমিফাইনালে উঠলে নিরাপত্তাজনিত কারণে তাদের সেমিফাইনালও হবে লাহোরে। ভারতের সবগুলো ম্যাচ শুধু লাহোরেই রাখার পরিকল্পনা করছে পিসিবি।
২০০৮ সালের পর থেকে নিরাপত্তাজনিত কারণে আর পাকিস্তান সফর করেনি ভারতীয় দল। আবার রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যে সব ধরনের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ২০১৩ সাল থেকে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর