শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

ছাত্রদলকে হায়নার মতো শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেয়া হচ্ছে: গোলাম পরওয়ার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ টাইম ভিউ
ছাত্রদলকে হায়নার মতো শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেয়া হচ্ছে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে হায়নার মতো শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকার আবারও পুরোনো কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরতে চাইছে, তবে জনগণ তা মেনে নেবে না। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে, তারাই দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও বিএনপির গোপন উপদেষ্টা ছিল, যারা পরবর্তীতে মন্ত্রী হয়েছেন। তার ভাষায়, জনগণ এখন বুঝতে পেরেছে প্রকৃতপক্ষে কারা ‘গুপ্ত’।

তিনি আরও বলেন, ঝিনাইদহ শহীদের রক্তে ভেজা জনপদ এবং দীর্ঘদিন মানুষ কর্তৃত্ববাদী শাসনের কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। জনগণের ত্যাগের বিনিময়ে সেই শাসনব্যবস্থা অপসারিত হলেও আবারও একই ধরনের শাসন ফিরে আসার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বগুড়ার এক সমাবেশে প্রধানমন্ত্রী জামায়াতের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ তুলেছেন। এর জবাবে তিনি দাবি করেন, বরং বর্তমান সরকারই ফ্যাসিবাদী প্রবণতায় আক্রান্ত এবং সে কারণেই তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে না।

জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে চার মাস ধরে সংলাপের মাধ্যমে ৩৩টি রাজনৈতিক দল সংবিধান সংস্কারে ঐকমত্যে পৌঁছায়। কিন্তু বিএনপি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ভিন্নমত দেয় এবং এখন গণভোটের রায়কে অগ্রাহ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর