রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনার পথে তিন বাধার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনায় আটক হামলাকারী ‘খুবই অসুস্থ ব্যক্তি’: ট্রাম্প শারীরিক আঘাত নাকি কৌশল-কীভাবে অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি ? ফ্লোরিডায় দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি বাংলাদেশের নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে: রিজভী ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে : স্পিকার এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, বিল পাস সংসদে

জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না। দেশি-বিদেশি সব পর্যবেক্ষক একবাক্যে স্বীকার করেছেন, এই নির্বাচন বাংলাদেশে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে।

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে- জামায়াত আমিরের এমন বক্তব্যের সমালোচনা করে শনিবার (২৫ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘নির্বাচনে বিএনপি তাদের জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং জামায়াত আমিরের এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘আজ বিভিন্নভাবে বিএনপির কর্মকাণ্ডের ওপর ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা চলছে। বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা চলছে। ৫ আগস্টের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি নষ্ট করার অপচেষ্টা চলছে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না, সেটিও আমাদের ভাবতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, অতীত ইতিহাস বিবেচনায় জনগণ ইতোমধ্যেই ওই দলকে প্রত্যাখ্যান করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর