বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭৯ টাইম ভিউ

টি–টোয়েন্টি সিরিজের পালা শেষ হয়েছে আরও দুইদিন আগে। সংক্ষিপ্ত সংস্করণ শেষে এবার ওয়ানডের পালা। পঞ্চাশ ওভারের সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগে ব্যাটিং করবে তার দল।

এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হলো সাইফ হাসানের। অন্যদিকে দুই বছরেরও বেশি সময় পর এই সংস্করণের একাদশে ফিরলেন নুরুল হাসান সোহান।

ওয়ানডে পরিসংখ্যানে আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১১ বার জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। বিপরীতে আফগানরা জিতেছে ৮ ম্যাচ। নিকট অতীতের স্মৃতির কথা বলছে বাংলাদেশের হয়ে। সবশেষ ৬ ম্যাচের মধ্যে চারটিতেই জয় নিয়ে মাঠে ছেড়েছে তারা।

অবশ্য একটা সমীকরণ আছে আফগানিস্তানের পক্ষে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টানা দুটি সিরিজ জিতেছে তারা। তাই দলটির সামনে এবার হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ। তার আগে প্রথম দুটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত চারটি দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছে তারা।

টি–টোয়েন্টি সিরিজে ৩–০ ব্যবধানে জিতলেও ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশকে। তাই হাশমতউল্লাহ শাহিদিদের বিপক্ষে ওয়ানেড সিরিজটা এক অর্থে বাংলাদেশের ব্যাটারদের জন্য ছন্দে ফেরার মিশন।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তৌহিদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর

ইসলাম।আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী (ক্যাপ্টেন), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফর, বশির আহমদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর