বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, আক্রান্ত আরও ১৯৫

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১৫ টাইম ভিউ

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (২৬ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৯৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৮ জনের মৃত্যু হলো। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো নয় হাজার ৬৫-তে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪৬ জন। চলতি বছরে মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৯৯৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের একজন কিশোর (১৪), অপরজন নারী (৪৮)। উভয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। আর আক্রান্তদের ৭৪ জনই বরিশাল বিভাগের বাসিন্দা। এর মধ্যে বরগুনাতেই আক্রান্ত হয়েছেন ৪১ জন। অন্যান্য এলাকার মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩২, উত্তর সিটিতে ২৮, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০, রাজশাহীতে ১৮, চট্টগ্রামে আট এবং ময়মনসিংহে দুই ও সিলেট বিভাগে তিনজন আক্রান্ত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর