মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ড. ইউনূসের সঙ্গে দেখা করতে সপরিবারে যমুনায় তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ টাইম ভিউ
ড. ইউনূসের সঙ্গে দেখা করতে সপরিবারে যমুনায় তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সপরিবারে যমুনায় প্রবেশ করেন।

সাক্ষাতের সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সরকার একে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে অভিহিত করেছে। এর আগে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে দেখা করবেন। তিনি বলেন, “সৌজন্য সাক্ষাতে সাধারণত কোনও নির্ধারিত এজেন্ডা থাকে না। এটি একটি হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ হতে যাচ্ছে।”

আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সরকার যেভাবে সহযোগিতা করেছে, তাতে তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মূলত সেই কৃতজ্ঞতাবোধ এবং পারস্পরিক সৌজন্যবোধ থেকেই এই সাক্ষাতের আয়োজন বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর