বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঢাকা ফিরলেন হাথুরু, রাতে বিসিবির সভাপতি পাপনের বাসায় বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২০৮ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে আজ বুধবার (৯ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হাথুরু। টাইগার এই প্রধান কোচের সঙ্গে ছিলেন তার ছেলে।

শ্রীলঙ্কা থেকে এদিন একই সময়ে ফিরেছেন টাইগার ক্রিকেটার তাওহীদ হৃদয়। বিমানবন্দর থেকে কোচ এবং ক্রিকেটারকে বের হতে দেখা গেছে একই সময়ে। দুইজন বের হয়ে অবশ্য আলাদা গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেছেন।

জানা গেছে, আজ রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসবেন হাথুরুসিংহে। সেখানে টাইগার এই কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন পাপন। টাইগার ওয়ানডে অধিনায়কের ইস্যুতে ঝুলে রয়েছে এশিয়া কাপের দল দেওয়ার বিষয়টি।

গতকাল ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দুই-একদিনের মধ্যে জানানো হবে নতুন ওয়ানডে অধিনায়কের নাম। এ সময় তিনি বলেন, আমরা দিন দুই-তিনের মধ্যে বিফোর ১২ সেপ্টেম্বর আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর