শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

দীর্ঘ চার বছরের সম্পর্ক ভেঙ্গে গেছে সোহিনী সরকারে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১১৭ টাইম ভিউ

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছরের সম্পর্ক ভেঙ্গে গেছে কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারের। রণজয় বিষ্ণুর সঙ্গে ব্রেকআপ হয়েছে এই অভিনেত্রীর। আনন্দবাজার বলছে, তাঁদের সম্পর্ক ভাঙ্গার কারণ দুজনেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। সোহিনী সরকারের সঙ্গে নাকি তাঁর কোনো সহ অভিনেতার নাম জড়িয়েছে।

অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে। সোহিনী বা রণজয় কেউ এখনই এই বিষয়ে কথা বলতে চাননি। প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময় তাঁরা লিভ ইন করতেন। দুজনের দুই বাড়িতেও দুজনের অবাধ যাতায়াত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মান, অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙিয়ে তাঁরা আর এক হলেন না।

কদিন ধরেই যে ফিসফাস শোনা যাচ্ছিল সেটা নাকি সত্যি। সোহিনী সরকার বর্তমানে ওয়েব সিরিজ, সিনেমা মিলিয়ে একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর