সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

দেশকে ধ্বংস্তূপ থেকে আবার টেনে তুলবে বিএনপি : তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ টাইম ভিউ
দেশকে ধ্বংস্তূপ থেকে আবার টেনে তুলবে বিএনপি : তারেক রহমান
দেশকে ধ্বংস্তূপ থেকে আবার টেনে তুলবে বিএনপি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা মজবুত করে তুলতে পারি তবে আমাদের পরবর্তী প্রজন্ম এর ফল পাবে। বিগত স্বৈরাচার সরকার প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু বিএনপি আবার এই ধ্বংসস্তুপ থেকে আবার বাংলাদেশকে টেনে তুলবে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি একথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় তারেক রহমান বলেন, শহীদ ওসমান হাদি সব সময় গণতন্ত্রের পথে ছিলেন। আগামী নির্বাচনে ওসমান হাদি ঢাকা-৮ আসনে একজন প্রার্থী ছিলেন। এতে প্রমাণিত হয় তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের নারীদের পিছিয়ে থাকলে চলবে না। তাদের শিক্ষিত হতে হবে। তারা কিভাবে মজবুত অর্থনীতির ওপর দাঁড়াতে পারেন সে জন্য আমাদের কাজ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর