বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

দেশে করোনায় আরও দুই মৃত্যু, নতুন শনাক্ত ৪ জন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৯ টাইম ভিউ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৪ জন। শনিবার (২১ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে শনাক্তের হার ১.৯০ শতাংশ। এর আগে শুক্রবার (২০ জুন) নতুন করোনা শনাক্ত হয়েছিল ৬ জনের।নতুন চারজন শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। নতুন করে দুজনের মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১০ জনে পৌঁছেছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ১১ জনের, এবং একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৯৭ জন।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর