মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কনিকা দাসের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগের সত্যতা মিলেছে ইরানের নতুন প্রস্তাবে ‘নাখোশ’ ট্রাম্প মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু , দেখুন তালিকা নিপীড়িতদের বিনামূল্যে আইনী সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে: চট্টগ্রামের ডিসি রাতেই যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে জনতার গণপিটুনি রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ টাইগাররা বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১ টাইম ভিউ
দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ২২ এপ্রিল (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২২৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৭ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৯ জন, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা তিন হাজার ৯৩৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৪ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ১৯০ জনের মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর