শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নতুন লুকে শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ ঈদের দিনে দেশের ১০৭ টি সিনেমা হলে মুক্তি পায়। মুক্তির দিন থেকেই দেশের সিনেমা হলগুলোতে দাপট অব্যাহত রেখেছে। দর্শকচাপে মাল্টিপ্লেক্সগুলো শো বাড়িয়েছে। প্রিয়তমা মুক্তির পর ঈধিকা রীতিমতো বনে গেছেন বাংলাদেশের প্রিয়তমা।বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও এইছবি মুক্তি নিয়ে চলে তোরজোর।আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান বলেন, ‘সামার ভ্যাকেশনের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো কোন বাংলাদেশি সিনেমা এতগুলো থিয়েটার নিয়ে কানাডা ও আমেরিকায় মুক্তি পেল। হলিউড সহ পৃথিবীর অন্যান্য বড় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি সুপার পিক সিজন, তাদের বড় বড় সব সিনেমার দাপটে এ সময়ে সিনেমা চেইনগুলোতে জায়গা পাওয়া মোটামুটি অসম্ভব।টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ ইধিকা। জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়াল প্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়। রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।এতে শাকিব খান ও ইধিকা পাল ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী। ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ঈদে মুক্তি পায় ছবিটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর