বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজেকে সর্বকালের সেরা ভাবেন না জকোভিচ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২২২ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : নোভাক জকোভিচ ক্যারিয়ারের তৃতীয় ফ্রেঞ্চ ওপেন জিতেছেন রবিবার। ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নতুন উচ্চতায় উঠেছেন জকোভিচ। পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম এখন এই সার্বিয়ান কিংবদন্তির। পুরুষ এককে গ্র্যান্ড স্ল্যাম জয়ে সবার উপরে থাকলেও নিজেকে সর্বকালের সেরা ভাবেন না জকোভিচ।

টেনিসের উন্মুক্ত যুগে জকোভিচের ২৩ গ্র্যান্ড স্ল্যামই পুরুষ এককে সর্বোচ্চ, নারী এককে সেরেনা উইলিয়ামসেরও ২৩টি। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে নারীদের মধ্যে শীর্ষে মার্গারেট কোর্ট। টেনিস বিশ্বে অনেকের মতে জকোভিচ এখন সর্বকালের সেরা।

নাদালের ২২ গ্র্যান্ড স্ল্যাম ছাড়িয়েছেন। এখন তাকে সর্ব কালের সেরা বলা যায় কিনা, এ প্রসঙ্গে জকোভিচের উত্তর, ‘আমি বলতে চাই না, আমিই সর্বকালের সেরা। কারণ এতে অন্য যুগে জেতা সেরাদের অসম্মান করা হবে। এই আলোচনায় আমি ঢুকতে চাই না। আমি আমার নিজের ইতিহাস লিখছি। আলোচনাটা অন্যদের ওপর ছেড়ে দিতে চাই।’

গ্র্যান্ড স্ল্যামের দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে যাওয়ায় খুশি জকোভিচ। রজার ফেদেরার অবসর নিয়েছেন। নাদাল ঘোষণা করেছেন ২০২৪ হবে তার শেষ মৌসুম। ৩৬ বছরের জকোভিচ বলেন, ‘গ্র্যান্ড স্ল্যামে তাঁদের দুজনের চেয়ে এগিয়ে যাওয়ার অনুভূতি চমৎকার। তবে সবাই নিজের ইতিহাসটাই লিখছে।’

অবসর নিয়ে জকোভিচ বলেন, ‘যেহেতু আমি গ্র্যান্ড স্ল্যাম জিতছে, কেন অবসরের কথা ভাববো। আমি এখনও সেরা টেনিসটা খেলে যেতে চাই।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর