বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পর্দায় কখনোই নগ্ন হতে রাজি নন নার্গিস ফাকরি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২১২ টাইম ভিউ

বিনোদন ডেক্স: ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। সৌজন্যে নতুন ওয়েব সিরিজ ‘টাটলুবাজ’। এই মাধ্যমে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন নার্গিস। তবে সাফ জানিয়েছেন, বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে চাইলেও কোনো কিছুর জন্যই নগ্ন হতে তিনি রাজি নন। তার কথায়, বহু মানুষই ওটিটি মাধ্যমে চোখ রাখতে এখনো অস্বস্তিতে ভোগেন।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নার্গিস বলেন, ‘আমি মনে করি সিনেমা আমাকে অনেক পিছিয়ে রেখেছে। অনেক চরিত্রেই আমায় মানাতে পারে। আমি সেই সমস্ত চরিত্রে কাজ করতে চাই।

তবে আমি কোনো প্রকল্পের জন্য কখনোই নগ্ন হব না। আমার নগ্নতা নিয়ে সমস্যা আছে। তবে আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে হলে আপত্তি করব না। সমকামীর চরিত্রে, কিংবা কোনো মহিলার সঙ্গে বিবাহিত মহিলা হিসাবে দেখানো হলেও আমার সমস্যা নেই। অভিনেত্রী হিসাবে যেকোনো চরিত্রে মানিয়ে নেয়াই আমার কাজ।’
তবে বহু মানুষই ওটিটিতে চোখ রাখতে এখনও অস্বস্তি বোধ করেন, সে প্রসঙ্গে নার্গিস ফাকরি বলেন, ‘দর্শক কী দেখবেন, আর কী দেখবেন না, সেটা বেছে নেয়ার অধিকার তাদের রয়েছে। তবে ওটিটিতে অনেক বিষয় রয়েছে, কারোর কোনো কিছু পছন্দ না হলে তিনি অন্যকিছু দেখতে পারেন। এটাই তো ওটিটি প্ল্যাটফর্মের সৌন্দর্য। এখানে অনেক বিকল্প আছে।’

‘রকস্টার’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নার্গিস ফাকরি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর