বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাকিস্তানের হারের জন্য ‘প্রথাগত’ বাবরকে দুষলেন শোয়েব আখতার

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে পাকিস্তান। দলটির এই হারে বেজায় চটেছেন সাবেক ক্রিকেটাররা। শোয়েব আখতার টেনেছেন বাংলাদেশের প্রসঙ্গ। সাবেক এই গতি তারকা ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে পাকিস্তানের হারের সঙ্গে তুলনা করেছেন।

শোয়েব বলেন, ‘এই হার খুবই হতাশাজনক। এটা মোটেও ভালো শুরুর ইঙ্গিত দেয় না। যুক্তরাষ্ট্রের কাছে হেরে আমরা (লজ্জাজনক) ইতিহাস তৈরি করলাম, যেমনটা ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে করেছিলাম। তিতা সত্য হলো, পাকিস্তান কখনোই জয়ের যোগ্য ছিল না।

কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ভালো খেলেছে।’
পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘পাকিস্তানের জন্য এমন পারফরম্যান্স লজ্জাজনক। তারা যদি ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে হারত, তাও মানা যেত। তারা যদি লড়াই করে হারত, তাও মেনে নেওয়ার মতো ছিল।

কিন্তু তারা এমন দলের বিপক্ষে হারল যারা তেমন ম্যাচই খেলেনি।’
ডালাসে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে ১৫৯ রান তোলে পাকিস্তান। ওপেনিংয়ে নেমে ধীরগতির এক ইনিংস খেলেছেন অধিনায়ক বাবর আজম। ৪৩ বলে ১০২.৩৩ স্ট্রাইকরেটে ৪৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়।

বাবরের এই ইনিংসকে ম্যাচ হারের অন্যতম কারণ মনে করছেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞ ও সাবেক ক্রিকেটাররা।
ধারাভাষ্যকার হার্শা ভোগলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি বাবরের অনেকগুলো ভালো ইনিংসের সাক্ষী। ৪৩ বলে ৪৪ রানের ইনিংসটি সেগুলোর মধ্যে পড়ে না। এমন দুর্দান্ত উইকেটেও অদ্ভুতভাবে ওকে ছন্দহীন মনে হয়েছে।’

একই প্ল্যাটফরমে সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান লিখেছেন, ‘অধিনায়ক হিসেবে খেলতে নেমেও এমন ব্যাটিং সহায়ক উইকেটে ৪০ বলের বেশি খেলে তোমার স্ট্রাইকরেট ১০০। এটা কোনোভাবেই দলকে সাহায্য করে না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর