মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

প্রিন্সেস ডায়ানার পোশাক নিলামে রেকর্ড দামে বিক্রি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স :প্রিন্সেস ডায়ানার একটি পোশাক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ব্যালেরিনা লেন্থের পোশাকটি প্রিন্সেস ডায়ানা একটি অনুষ্ঠানে পরেছিলেন।

পোশাকটির দাম উঠেছে ১ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্সেস ডায়ানা ১৯৮৫ সালে কালো ও নীল রঙের ব্যালেরিনা লেন্থের এই পোশাকটি প্রথম ফ্লোরেন্সের একটি অনুষ্ঠানে পরেছিলেন।

মরক্কো বংশোদ্ভূত ডিজাইনার জ্যাকস আজাগুরি পোশাকটির ডিজাইন করেছিলেন। পরের বছর কানাডা সফরে ওই পোশাকটি পরেন ডায়ানা। পোশাকটি লস অ্যাঞ্জেলেস ভিত্তিক জুলিয়েন্স অকশনে পোশাকটি বিক্রি হয়। দুই লাখ মার্কিন ডলার ভিত্তি মূল্য ধরা পোশাকটি ম্যাচিং আনুষঙ্গিকসহ পোশাকটি ১১ লাখ ৪৮ হাজার ৮০ মার্কিন ডলারে বিক্রি হয়।

প্রিন্সেস ডায়ানার সর্বোচ্চ দামে নিলামে বিক্রি হওয়া পোশাক এখন এটি । এর আগের রেকর্ডটি ছিল ৬ লাখ ৪৮ হাজার ডলার। নিলামকারীর মতে ব্যালেরিনা স্কার্টটিকে ‘ডায়ানার নাচের প্রতি সম্মতি এবং তাকে ইংলিশ ন্যাশনাল ব্যালে-এর পৃষ্ঠপোষক’ হিসাবে বিবেচনা করা হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর