বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ফাইনালে রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

থিবো কোর্তোয়া গোলকিপার হিসেবে সময়ের অন্যতম সেরাদের একজন। তবে চলতি মৌসুমের বেশির ভাগ সময় ইনজুরির কারনে মাঠের বাইরে থাকায় তার অবর্তমানে রিয়ালের পোস্টের নিচে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করেছেন আন্দ্রে লুনিন। তাই ফাইনালের আগে কে দাঁড়াবেন গোলপোস্টের নিচে সেটা নিয়ে মধুর সমস্যাতেই পড়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে।

আগে থেকেই অবশ্য কোর্তোয়ার ওপরই রিয়াল কোচের বেশি ভরসা রাখার কথা শোনা যাচ্ছিল।

শেষ পর্যন্ত তা–ই হলো। আজ রাতে বরুশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কোর্তোয়াকে খেলানোর কথা নিশ্চিত করেছেন রিয়াল কোচ।
ফাইনালে কোর্তোয়াকে খেলানোর ব্যাপারে আনচেলত্তি বলেছেন, ‘লুনিনের ফ্লু হয়েছে, সে অনুশীলন করতে পারেনি। সে দলের সঙ্গে যাবে, তবে বেঞ্চে থাকবে।

কোর্তোয়া এ ম্যাচে খেলবে।’
লুনিনকে একাদশে না রাখার ব্যাপারে আনচেলত্তিকে অবশ্য কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়নি। লুনিন ফ্লু জ্বরে আক্রান্ত হওয়ায় কোর্তোয়াকে বেছে নেয়ার কাজটা আনচেলত্তির জন্য সহজ হয়েছে। এছাড়াও সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালকে মৌসুমের ‘সবচেয়ে বিপজ্জনক’ ম্যাচ বলেছেন।

এই ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
আনচেলত্তি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোচ হিসেবে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছেন । বরুশিয়ার বিপক্ষে জিতলে পঞ্চমবারের মতো এ শিরোপা উঠবে এই ইতালিয়ানের হাতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর