বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৯ টাইম ভিউ
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দ্রুত নতুন চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। দলের প্রধান কোচ মাইক হেসন সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ের লক্ষ্য নিয়েই দল মাঠে নামছে।

হেসন বলেন, ‘এটি রোমাঞ্চকর একটি দল। এখানে আমাদের কিছু নতুন মুখ আছে যারা শাহীনস-এ ভালো করেছে এবং পরবর্তী স্তরে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তাদের অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অবশ্যই আগের চেয়ে পিচ অনেক ভালো এবং ঘাসও ভালো দেখাচ্ছে। যদিও কিছুদিন আগে এখানকার পিচ খুব ভালো ছিল না, তবে বিপিএলেও দেখা গেছে এখানকার পিচগুলো এখন অনেক ভালো।’

হেসন বলেন, ‘মনে হচ্ছে অনেক ঘাস আছে এবং ব্যাট ও বলের মধ্যে সত্যিকারের লড়াই হবে। দুই দলই এতে উপকৃত হবে। উভয় দলই ভালো ক্রিকেট খেলতে চায় এবং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

হোয়াইটওয়াশের সম্ভাবনা নিয়ে হেসন বলেন, ‘অবশ্যই আমরা চাই (বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে)। তবে বাংলাদেশের কন্ডিশনের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। এখানকার কন্ডিশন টি-টোয়েন্টি সিরিজের তুলনায় ভিন্ন। দুই দলই ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক বেশি ৫০ ওভারের ক্রিকেট খেলছে, তাই আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।’

তিনি যোগ করেন, ‘আমাদের জন্য মূল চ্যালেঞ্জ হলো স্থানীয় পিচের সঙ্গে মানিয়ে নেওয়া। আমাদের নিশ্চিত করতে হবে, যাই হোক না কেন, আমরা বাংলাদেশের কন্ডিশনে তাদের চ্যালেঞ্জ করার মতো একটি শক্তিশালী দল মাঠে নামাচ্ছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর