সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে : সেতুমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ বলে ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার ১১৬টি জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিলো সিআইডি ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স, প্রতিদিন আসছে দেড় হাজার কোটি টাকা ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের ম্যাচগুলো শুরুর সময় জানিয়েছে বিসিবি। রবিবার (১৭ মে) এক বিবৃতিতে বিসিবি জানায়, আগামী ৫ জুন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৯ জুন থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। এরপর সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে- ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে ।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে।

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দু’দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। দেশের বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি দুপুর ২টায় শুরু হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর