রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ঈদের ছুটিতে অফিস ত্যাগের আগে লাইট-ফ্যান বন্ধ করে যাওয়ার নির্দেশনা রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার কেরানীগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট রবিবার, ঈদের পর বিচার শুরু: আইনমন্ত্রী রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বাংলাদেশ জাস্টিস পার্টি️র প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সালেহ্উদ্দিনের ৪৩ তম মৃত্যুবার্ষি️কী আজ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
বাংলাদেশ জাস্টিস পার্টি️র প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সালেহ্উদ্দিনের ৪৩ তম মৃত্যুবার্ষি️কী আজ

মহান ভাষা আন্দোলনের  ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় পরিষদ  সদস্য(এমএনএ), গণপরিষদ সদস্য(এমসিএ), বাংলাদেশ  জাতীয় সংসদ সদস্য(এমপি), বাংলাদেশ  জাস্টিস পার্টি️র প্রতিষ্ঠাতা বিশিস্ট রাজনীতিক ও পার্লা️মেন্টারিয়ান মরহুম ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিনের ৪৩তম মৃত্যুবার্ষি️কী আজ ।

ব্যারিস্টার সালেহউদ্দিন ০২/০৭/১৯৩৭ গোপালগঞ্জের কাশিয়ানীতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি অবিভক্ত ভারতবর্ষে️র কম্যুনিস্ট পার্টি️র সদস্য হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন। সালেহউদ্দিন ১৯৫২’র মহান ভাষা আন্দোলনে রাজবন্দী হিসাবে ১৯৫৩ বরিশালের তৎকালীন বিএম ইন্সটিটিউট থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৫৬ আইএ, ১৯৫৯ বিএ পাশ করেন। তিনি  ইনার টেম্পল থেকে ১৯৬৮ ব্যারিস্টারী পাশ করেন। তিনি ব্রিটিশ সিভিল সাভির্সে️র একজন সদস্য ছিলেন। তিনি রাজনৈতিক কারনে মাত্র ১৩ বছর বয়সে কারারুদ্ধ হন। ১৯৫২ বরিশাল টাউন ইয়ূথলীগের সম্পাদক নির্বাচিত হন,ছাড়া তিনি পূর্ব️-পাকিস্থান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিতে ভূমিকা পালন করেন।

৫২’র ভাষা আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিবর্ষ️নের প্রতিবাদে ২২ ফেব্রুয়ারী ১৯৫২ বরিশাল শহরের এক প্রতিবাদ মিছিল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি লন্ডনে প্রবাসী বাঙালী ছাত্রসংগঠন“পাক ইয়ূথ ফেডারেশন” গঠন করেন এবং তাঁর নেতৃত্বে প্রবাসীরা ১৯৬৮’র ৭ই জুলাই লন্ডনস্থ পাকিস্থান হাইকমিশন ভবন দখল করে অসহযোগ আন্দোলনের উপর জনমত গড়ে তুলেন। ১৯৬৮ তিনি “The Rights of East Pakistan Defence Front” গঠন করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং তাঁর উদ্যোগে ব্রিটিশ এমপি ও কুইন্স কাউন্সিলর স্যার টমাস উইলিয়ামকে তৎকালীন পূর্ব️-পাকিস্থানে শেখ মুজিবর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে আইনী সুরক্ষার জন্য প্রেরন করেন। তিনি ১৯৭০ আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর-২ থেকে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন।

১৯৭১’এ স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন। ২৬ মার্চ️ ১৯৭১ তাঁর নেতৃত্বে ছাত্র-জনতা ফরিদপুর জেলাপ্রশাসক কার্যালয় ও পুলিশসুপার কার্যালয় থেকে পাকিস্থানী পতাকা নামিয়ে বাংলােেশর পতাকা উত্তোলন করেন এবং ১৮ মার্চ️ ১৯৭১ ফরিদপুর জেলার বোয়ালমারী ডাকবাংলোর সামনে বিশাল জনসমাবেশে স্বাধীণ বাংলাদেশের পতাকা উত্তোলন করে তাঁর এলাকায় যুদ্ধের সূচণা করেন। যুদ্ধকালীন সরকারে গুরুত্বপূর্ণ️ ভূমিকা পালন করে বিভিন্ন যুদ্ধক্যাম্প তত্বাবধান করেন ও রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ গণপরিষদের সদস্য(এমসিএ) হিসাবে সংবিধান প্রণয়নে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করে সংবিধানে স্বাক্ষরদান করেন।

১৯৭৩’র প্রথম জাতীয় সংসদ নির্বা️চনে ফরিদপুর-৩ (বর্ত️মান ফরিদপুর-১) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য(এমপি) নির্বাচিত হয়ে মওলানা ভাসানীর ন্যাপে যোগদান করে সংসদে বিরোধীদলের ভূমিকা করেন। ২১ সেপ্টেম্বর ১৯৮১ তিনি বাংলাদেশ  জাস্টিস পার্টি️ প্রতিষ্ঠা করেন। তিনি অত্যন্ত সৎ, নির্ভি️ক, প্রচারবিমুখ,সহজ-সরল জীবনযাপনকারী ছিলেন। তিনি ২৪/০৫/১৯৮৩ তৎকালীন ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের স্মৃতিকে সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন টেকনিক্যাল কলেজ। তাকে নিয়ে ব্যারিস্টার সালেহউদ্দিন:জীবন ও রাজনীতি গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্ম️সূচী গ্রহণ করেছে। বাংলাদেশ  জাস্টিস পার্টি️ আগামী ২৪/০৫/২০২৬ মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক স্মরণসভা ও দোয়ার আয়োজন করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর