বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাংলাদেশ-নেপাল ম্যাচে ৩-০ গোলে এগিয়ে বাংলাদেশে, বিমান দুর্ঘটনায় খেলা শুরুর আগে এক মিনিট নিরবতা

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪২ টাইম ভিউ

আজ দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। দুর্ঘটনার শোক স্মরণে আজ সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ-নেপাল ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। ম্যাচটি চলছে কিংস অ্যারেনায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত খেলার ৬০ মিনিট অতিক্রম হয়ে গেছে। ৩-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

এই দুর্ঘটনা শুধু জনজীবন নয়, ক্রীড়াঙ্গনেও গভীর শোকের আবহ তৈরি করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), কাবাডি ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। বাফুফে শোক জানানো ছাড়াও ম্যাচ শুরুর আগে নিরবতা পালনের সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশের খেলোয়াড়দের কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়নি।উল্লেখ্য, আজকের বাংলাদেশ-নেপাল ম্যাচটিই এই টুর্নামেন্টের অঘোষিত ফাইনাল। গ্রুপ পর্বে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ড্র করলেই চ্যাম্পিয়ন হবে, অন্যদিকে নেপালকে চ্যাম্পিয়ন হতে হলে জয় পেতে হবে।

বাংলাদেশের কোচ পিটার বাটলার আজ পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামেন। একাদশে আছেন অধিনায়ক আফিদা খন্দকার, স্বপ্না রানী ও সাসপেনশন কাটিয়ে ফেরা সাগরিকা। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বাফুফে সভাপতি, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব এবং সাফ সাধারণ সম্পাদক।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, নবারুন, জয়নব বিবি, স্বপ্না রানী, ঐশী খাতুন, সাগরিকা, উমহেলা মারমা, মুনকি আক্তার, পূজা দাশ ও শান্তি মারডি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর