সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের দাওয়াত দিয়ে রাখল এনসিপি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১২১ টাইম ভিউ

তরুণ নেতৃত্বকে বাদ দিয়ে বিএনপি ‘গডফাদারদের’ মনোনয়ন দিয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বঞ্চিত তরুণ’ বিএনপি নেতাদের তারা এনসিপিতে স্বাগত জানাচ্ছেন।

আগামী নির্বাচনে বিএনপির ‘বঞ্চিত’ তরুণদের এনসিপি থেকে মনোনয়ন দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন এ বিষয়ে কথা বলেন এনসিপির পাটওয়ারী। দলের সদস্য সচিব আখতার হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়।

সে প্রসঙ্গ ধরে এনসিপির সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একটা দুঃখজনক বিষয়। বাংলাদেশের ৫০ শতাংশ তরুণ সমাজ। মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাব। তাদের প্রার্থী তালিকা আমাদের হতাশ করেছে। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার। যারা ছাত্রদল, যুবদলের তরুণ নেতৃত্ব, নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে তারা খারিজ হয়েছেন।

“আমরা আপনাদের আমাদের নমিনেশন সাবমিশনে স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই।”

অবশ্য তারেক রহমান ও খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন পাটওয়ারী। তিনি বলেছেন, “আমরা শুনতে পেয়েছি তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন আরো আগে ভালো হত। আসুন গণতন্ত্র চর্চা করি। একসাথে বসব। নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব।”

খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, উনি তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা উনাকেও স্বাগত জানাই। আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসেবে খালেদা জিয়াকেই দেখি। আমাদের দল থেকে উনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

“জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন। এই জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার সেটাকেও উনার অভিবাদন জানানো উচিত।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর