সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু : প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ-কর্মবিরতি, ৮০ কারখানায় ছুটি প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

বিয়ের ৫ বছর পর বাবা হচ্ছেন মার্কিন পপতারকা জাস্টিন বিবার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৪২ টাইম ভিউ

বিনোদন ডেক্স:  বাবা হতে চলেছেন মার্কিন পপতারকা জাস্টিন বিবার। ২০১৮ সালে মডেল হেইলিকে বিয়ে করেন জাস্টিন। যদিও এত দিন খবরটি গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি।

জাস্টিন-হেইলির দাম্পত্যের বয়স পাঁচ পেরিয়েছে। এ বার তাদের সংসারে আসছে নতুন অতিথি। যদিও জাস্টিন বা হেইলির কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে আলোকচিত্রীদের চোখ এড়িয়ে যাওয়া কঠিন। না চাইতেও তাদের ক্যামেরায় ধরা পড়ে হেইলির স্ফীতোদর।

সম্প্রতি কালো ক্রপ টপ ও প্যান্ট পরে জাস্টিনের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন হেইলি। স্বাভাবিকভাবে নজর কেড়ে নেয় তার স্ফীতোদর। যদিও অনুষ্ঠান শেষে বেরোনোর সময় স্ত্রীকে আড়াল করার চেষ্টা করেন গায়ক। তবে তার আগেই ছড়িয়ে পড়ে ছবি।

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন জাস্টিন। অবশেষে তার সেই ইচ্ছপূরণ হতে চলেছে। ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন এবং সেলেনা গোমেজের। ২০১৮ সালে হেইলিকে বিয়ে করেন জাস্টিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর