বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ব্যর্থতার দায় নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদ ছাড়লেন হ্যামিল্টন মাসাকাদজা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : ব্যর্থতার দায় নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদ ছাড়লেন হ্যামিল্টন মাসাকাদজা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালের অক্টোবরে বোর্ডের পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন মাসাকাদজা।

গত নভেম্বরে উগান্ডা ও স্বাগতিক নামিবিয়ার কাছে হেরে তৃতীয় হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাই উতরাতে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। এরপর আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজেও দল ব্যর্থ হওয়ায় ডিসেম্বরে প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ডেভ হাটন। এবার বিদায় নিলেন মাসাকাদজা।

পদত্যাগপত্রে মাসাকাদজা লিখেছেন, ‘আমাদের ক্রিকেট ও আমার দায়িত্বের সাফল্য এবং ব্যর্থতা বিবেচনায় এ সিদ্ধান্ত এসেছে। আমার দায়িত্বকালে অনেক উন্নতি আছে। তবে উগান্ডার কাছে অনাকাঙ্ক্ষিত হারের পর আমরাই একমাত্র (আইসিসির) পূর্ণ সদস্য, যারা পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না, সে ব্যাপারটি থেকেই যায়। আমার ক্যারিয়ারে এটি সবচেয়ে খারাপ মুহূর্ত, ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আমি পুরোপুরি এর দায় নিচ্ছি।’

মাসাকাদজা আরও বলেন, ‘সিদ্ধান্তটা নেওয়া বেশ কঠিন ছিল। জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ থাকবো। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পথে আমি ভিন্ন কোনো দায়িত্বে কাজ করতে আমি আরও বেশি আগ্রহী।

মাসাকাদজা দায়িত্ব পালনকালে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে কোয়ালিফাই করেছিল জিম্বাবুয়ে। সে আসরে তারা সুপার-১২ তে উঠেছিল। এছাড়া ২০২৩ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারের আয়োজনও করেছিল জিম্বাবুয়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর