বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ভুটানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১২৯ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিয়মরক্ষার ম্যাচে ভুটানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার নেপালের কাঠমান্ডুর চেসাল স্টেডিয়ামে ভুটানকে ০-৬ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

এক ম্যাচ আগে ফাইনাল নিশ্চিত হলেও একাদশে কোনো পরিবর্তন না এনেই ভুটানের বিপক্ষে নামে বাংলাদেশ।

নিয়মরক্ষার ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে নেমে গোল পেতে খুব বেশি দেরি হয়নি বাংলাদেশের। ত্রয়োদশ মিনিটে ফাতিমা আক্তারের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন সুরভী আকন্দ প্রীতি। ৩৩তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ফাতেমা। বক্সের বাইরে থেকে ফ্রিকিকে তিনি জালের দেখা পান। পরের মিনিটে ফাতেমার কর্নার থেকে ফাঁকায় থাকা ক্রানুচিং মারমা হেডে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল পায় বাংলাদেশ। মৌমিতা খাতুনের ক্রস থেকে বল জালে পাঠান সাথী। ৬৮তম মিনিটে মৌমিতার পাস থেকে বল নিয়ে স্কোরলাইন ৫-০ করেন থুইনু মারমা। ভুটানের জালে শেষ পেরেকটি ঠুকে দিয়ে স্কোরলাইন ৬-০ করেন প্রীতি।

ভারতের বিপক্ষে আগামী রবিবার শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর