বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মিলিয়ন ডলারের আংটি হাতে বাগদানের ঘোষণা রোনালদো-জর্জিনার

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৭ টাইম ভিউ

বছরের পর বছরের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। সোমবার জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টে এই খবর প্রকাশ পায়। ছবিতে বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে হাসিমুখে দেখা গেছে জর্জিনাকে।

জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০ থেকে ১৫ ক্যারেটের বেশি এবং এর মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারেরও উপরে। আংটির আভিজাত্যের পাশাপাশি আলোচনায় এসেছে জর্জিনার ক্যাপশনও—“Yes I do. In this and in all my lives।”৪০ বছর বয়সী রোনালদো এর আগে নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের বিষয়ে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসে গেল, আংটির ঝলকানিতে স্বপ্ন বাস্তব রূপ নিল।

রোনালদো ও জর্জিনার প্রেম শুরু হয় ২০১৬ সালে, যখন জর্জিনা মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। প্রথম দেখার পর থেকেই শুরু হওয়া এই সম্পর্ক এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রেমকাহিনিতে পরিণত হয়েছে। বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন—নিজেদের সন্তানদের পাশাপাশি রোনালদোর আগের তিন সন্তানেরও অভিভাবক জর্জিনা।

বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় রয়েছে তাদের বিয়ে নিয়ে নানা প্রশ্ন—এটি কি হবে ঘনিষ্ঠদের নিয়ে ছোট পরিসরে, নাকি বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ আয়োজন? যা-ই হোক, রোনালদো-জর্জিনার প্রেমকাহিনির নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, যা দেখার জন্য মুখিয়ে আছে বিশ্বজুড়ে ভক্তরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর