বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

যুব এশিয়া কাপ জয়ীদের মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেবে বিসিবি

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

চলতি মাসের শুরুতে যুব এশিয়া কাপ জয় করেছে বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্ঠেয় ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপাজয়ী যুবাদের বড় অঙ্কের অর্থ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির বোর্ড মিটিং শেষ এই পুরস্কারের কথা জানিয়ে সভাপতি ফারুক আহমেদ বলেন, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে দেবে বিসিবি।

এর আগে যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের মহারণে আগে ব্যাট করতে নেমে যুব টাইগাররা সংগ্রহ করে ১৯৮ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ৪৭ রান করেন রিজান হোসেন। এ ছাড়া শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসানের ৩৯ রানে বাংলাদেশ লড়াকু পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ দেবার বোলিং তোপে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর